ধূমপান ত্যাগ করার সহজ উপায় | Easy Way To quit Smoking
/
0 Comments
ধূমপান ত্যাগ করার সহজ উপায় | Easy Way To quit Smoking| Bangla Subtitle | (জীবন পরিবর্তন করুন)
সর্ম্পূর্ণ বক্তব্যটি নিচে তুলে ধরা হলো :
আমি আপনাদের একটি জল সহজ পথের কথা বলছি (ধূমপান) ত্যাগ করতে, যখন কেউ কোন খারাপ অভ্যাস গড়ে তুলে, সেটি ত্যাগ করতে একটি সহজ পথ হচ্ছে এটা বলা, বলুন ও আল্লাহ (এবং করা)... যখনই আমি ধূমপান করব, আমি দুই রাকাত নামাজ পড়ব, ওযু করব এবং নামাজ পড়ে তোমার কাছে সাহয্য চাইব ধূমপান থেকে বিরত থাকার। যখনই আপনি খারাপ কাজ করবেন তখনই দুই রাকাত নামাজ পড়ুন এবং এটি চালিয়ে যান। যখনই ধূমপান করবেন, মিসওয়াক করুন বাজে গন্ধ থেকে মুক্তির জন্য। ওযু সহ যা করার প্রয়োজন সব করুন এবং পূর্ণ মনোযোগ সহকারে দুই রাকাত পড়ুন এবং বলুন ও আল্লাহ দয়া করে আমাকে সাহায্য করুন। আপনি দেখবেন এই দুই রাকাত নামাজ পড়তেও কত কষ্ট হচ্ছে। প্রত্যেকবার আপনি যখন এটি করবেন, আপনি ভাববেন, ও আল্লাহ আমি ধূমপান করেছি, ও আল্লাহ আমি ধূমপান করেছি। তখন ভাবতে থাকবেন, ধূমপান করা মানে দুই রাকাত নামাজ পড়া এবং তখন ভাববেন একটু দেরিতে ধূমপান করি। আস্তে আস্তে তারা ভাববে আমি তো দেরি করতে পেরেছি (ধূমপান) করতে; তখন আমার ইচ্ছাশক্তি শক্তিশালী হচ্ছে। এবং যদি দুই রাকাত না হয়, চেষ্টা করতে থাকুন এবং বলুন, ইয়া আল্লাহ এরপর যখনই ধূমপান করব তখনই আপনার জন্য দুই রাকাত নামাজ পড়র। দুই রাকাত এবং দুই রাকাত করে নফল (নামাজ) পড়তে থাকুন। এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন, ও আল্লাহ আমাকে সাহায্য করুন, ধূমপান থেকে বিরত থাকতে। এবং আমি বলছি আপনারা যদি এই পদ্ধতি অনুসরণ করেন, ইনশাল্লাহ যারা ধূমপান করছেন... আল্লাহ আপনাদের কাজকে সহজ করে দিবেন... এবং ইনশাল্লাহ খুবই অল্প সময়ের মধ্যেই আল্লাহ আপনাদের সাহায্য করবেন ধূমপান ত্যাগ করতে।




